নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৫৯। ১২ ডিসেম্বর, ২০২৫।

ভরিতে ১ হাজার ৫০ টাকা কমলো স্বর্ণের দাম

ডিসেম্বর ২, ২০২৫ ১০:৪২
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন থেকে আগের চেয়ে ১ হাজার ৫০ টাকা কম দামে বিক্রি হবে। এতে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

আরও পড়ুনঃ  ভোটকেন্দ্র ৪৩ হাজার, ভোটার ১২ কোটি ৭৬ লাখ

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দামের নিম্নমুখী প্রবণতার পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্র নামক বটবৃক্ষকে টিকিয়ে রাখতে হলে ভ্যাট দিতে হবে -জাতীয় রাজস্ব বোর্ড সদস্য

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ  ৩২ ঘণ্টা পর নিখোঁজ শিশু সাজিদকে উদ্ধার

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত দাম নির্ধারণ করা হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।