নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভারতের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ বাড়ানো হবে

এপ্রিল ১৮, ২০২৩ ১২:১৮ 👁️ ৬১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ বাড়ানো হবে। সোমবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস উপলক্ষে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন এই ভারতীয় কুটনৈতিক।

আরও পড়ুনঃ  বেসামরিক বিমান চলাচল খাতে মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে কর্মশালা উদ্বোধন

তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে আমরা কাজ করছি। এটি ধারাবাহিক প্রক্রিয়া। দুই দেশের মধ্যে যোগাযোগ আরও উন্নত করতে একাধিক প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে। উন্নয়ন কর্মসূচি বাড়াতে আমাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত আছে। আমরা রেল ও সড়ক উভয় দিক দিয়েই যোগাযোগ বাড়াবো, যা প্রক্রিয়াধীন।’

আরও পড়ুনঃ  দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

এর আগে সকালে নগরীর কাদিরগঞ্জ এলাকায় শহীদ জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের সমাধিতে আসেন তিনি। এ সময় তার সঙ্গে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমারসহ হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

তারা শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।