নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ১৪ মন্ত্রী-এমপিসহ ২২ আসামি

সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:১৬ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই অভ্যুত্থান ঘিরে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের সাবেক ১৪ মন্ত্রী ও সাংসদসহ ২২ আসামি আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান জুম প্লাটফর্ম ব্যবহার করে আসামিদের ভার্চুয়ালি হাজিরা নেন।

আসামিরা হলেন- সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহম্মেদ, সাবেক খাদ্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু, আহমদ হোসাইন, সোলায়মান সেলিম, আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, মমতাজ বেগম, ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকা রোজী, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, রিয়াল আডমিরাল মো. সোহাইল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মো. শহিদুল হক, সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসান।

আরও পড়ুনঃ  হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানিয়েছেন, ঢাকার যাত্রাবাড়ী, কাফরুল, ভাষানটেক, লালবাগ, বাড্ডা, নিউমার্কেট, শাহবাগ, খিলগাঁও থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য এদিন ধার্য করেছিলেন বিচারক।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘তবে আসামিদের আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। তাছাড়া আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় আদালত প্রাঙ্গণে হাজির হয়ে তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, ‘এ ধরণের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে আসামিদের কারাগারে রেখেই জুম প্লাটফর্ম ব্যবহার করে হাজিরা নেওয়া হয়েছে।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।