নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:৩২। ১৯ মে, ২০২৬।

ভোরের সাথী’র পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

এপ্রিল ১৩, ২০২৬ ৬:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রবীণ ব্যক্তিদের সংগঠন ‘ভোরের সাথী’-এর পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মো. রাকিবুল আলম চৌধুরী, এসপিও মো. আবেদ আলী, মো. আব্দুল করিম, ডিজিএম মো. তালেব আলী, পিও ,মো. তসিকুল আলম ও ডিজিএম মো. গোলাম আযম।

আরও পড়ুনঃ  ভূমিসেবা সহজে দিতে ডিজিটাল উদ্যোগ, দেশব্যাপী মেলার উদ্বোধন

এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব-এর ফটো সাংবাদিক ফরিদ আক্তার পরাগ, অবসরপ্রাপ্ত আর্মি অফিসার সৈয়দ আমিরুল ইসলাম, ইন্টারমেন্ট এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিরুল হোসেন, টেলিগ্রাফ মাস্টার এমডি শফিকুল ইসলাম এবং গ্রামীণ ব্যাংকের জিএম মো. খোরশেদ আলম, রাজশাহী সুগার মিল কর্মকর্তা আব্দুল আলিম বিশ্বাষ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ প্রমুখ।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা উন্নয়ন নাগরিক ফোরামের মতবিনিময় অনুষ্ঠিত

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন, প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভান্ডার। তাদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ‘ভোরের সাথী’-এর এ উদ্যোগ সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও প্রবীণদের কল্যাণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।