নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১১:৫১। ৯ মার্চ, ২০২৬।

ভ্যাম্পায়ার সিরিজে সিফাত নুসরাত

ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১০:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির ৫৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো যোগ হচ্ছে সুপারন্যাচারাল রোমাঞ্চ। এতদিন ভ্যাম্পায়ার বা ওয়্যারউলফদের গল্প হলিউড-বলিউডের পর্দায় দেখা গেলেও, এবার দেশীয় প্রেক্ষাপটে সেই ভিন্নধর্মী গল্প নিয়ে আসছেন অভিনেত্রী ও উদ্যোক্তা সিফাত নুসরাত।

সিফাত নুসরাতের লেখা উপন্যাস ‘দ্য রেড মুন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ১০ পর্বের এই মেগা সিরিজ। উপন্যাসটি বই আকারে বাজারে আসার আগেই এর স্বত্ব কিনে নেয় ‘রেড প্রোডাকশনস’। এই সিরিজের মাধ্যমে বাংলাদেশের জেন-জি প্রজন্মের প্রথম লেখক হিসেবে সিফাত এক অনন্য নজির সৃষ্টি করলেন।

আরও পড়ুনঃ  ইরানের কাছে নাস্তানাবুদ ইসরায়েল

সিরিজটিতে সিফাত নুসরাত ভ্যাম্পায়ার হিসেবে অভিনয় করছেন। তার বিপরীতে প্রথমবারের মতো ‘উলফ’ বা নেকড়ে মানব চরিত্রে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। এছাড়াও মানব চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সিফাত নুসরাত বলেন, ‘২০২৫ সাল থেকেই আমরা সিরিজটির কাজ শুরু করেছি। সিজন ওয়ানের ১০টি পর্বের মধ্যে ৭টির কাজ পুরোপুরি শেষ, বাকি ৩টির কাজও দ্রুত এগোচ্ছে। ডাবিং শেষ হয়েছে। দর্শকদের সামনে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আন্তর্জাতিক মানের সুপারন্যাচারাল গল্প উপস্থাপন করা আমাদের মূল লক্ষ্য।’

বই প্রকাশের আগেই পাণ্ডুলিপি বিক্রির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত সম্মানজনক যে আমার লেখা পাণ্ডুলিপি বই প্রকাশের আগেই সিরিজে রূপ নিয়েছে। আমি কাজটির মান ঠিক রাখার জন্য দীর্ঘ সময় গণমাধ্যম ও সাধারণ যোগাযোগ থেকে দূরে ছিলাম। এজন্য আমি সকল সাংবাদিক ভাই-বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমি কাজটা নিখুঁতভাবে শেষ করতে চেয়েছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।