নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:২৪। ৩০ মে, ২০২৬।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জুন ১৬, ২০২৫ ৬:১৬ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা- কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

উপদেষ্টা বলেন, সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত এলাকা গড়ে তুলতে আমরা কাজ করবো। তিনি বলেন, আমি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এই ১০ মাসে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে। তিনি বলেন, দেশের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সমাজে অবহেলিত মানুষের সেবামূলক কাজে আমাদের মন্ত্রণালয়ের যে কাঠামোগত পরিবর্তনের কাজ হাতে নিয়েছি তা দ্রুতগতিতে করতে চাই। এই দুই মন্ত্রণালয়ের সেবামূলক কাজ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে চাই।

আরও পড়ুনঃ  চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

তিনি আরো বলেন, আগামী জুলাই মাসে দেশের সকল জেলায় একসাথে অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলার আয়োজন করতে চাই। এ মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ আমাদের হট লাইনে যোগাযোগ করতে এবং সচেতন করে তোলা সম্ভব হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা যে যেখানে আছি আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো এবং আমাদের অর্জনকে জুলাই আন্দোলনে উৎসর্গ করবো এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

পরে তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে মতবিনিময় করেন । এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।