মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আজ (সোমবার) সকাল থেকে যশোরের পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬/৭ মিনিট দাঁড়িয়ে সবাইকে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে। স্থানীয় মনিহার চত্তরের ওই পাম্পে “হঠাৎ ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন কেন” এমন প্রশ্নের জবাবে একজন যুবক জানালেন দাম বাড়তে পারে এমন আশাংকায় কিনছি। ফুল ট্যাঙ্ক তেলে কতদিন চালাতে পারবেন, হুজুগে কিনছেন নাতো এমন প্রশ্নের জবাবে তিনি মৃদু হেসে বলেন একই কারণে (হুজুগে) সবাই কিনছে। এ কথার রেশ ধরেই পাম্পের তেল বিক্রেতা একজন কর্মী কিছুটা অনুযোগের সূরে বললেন ফুল ট্যাঙ্ক ১৪/১৫ লিটার তেল ফুরিয়ে গেলে উনারা মোটরবাইক ধুয়ে মুছে ঘরে তুলে রাখবেন মনে হচ্ছে। এদিকে ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার...
Developed by BDITHOST