নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:১০। ২৫ মে, ২০২৬।

রাজশাহীতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

নভেম্বর ১৯, ২০২৫ ৩:১৯ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামানিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। সাগর প্রামানিকের বাড়ি ওই গ্রামেই। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

আরও পড়ুনঃ  পরিবারকে সমবেদনা জানাতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী

গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নিতে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আবদুর রাজ্জাক নামের আরেকজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর বাজারের লোকজন আমিনুলকে ধরে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আমিনুলকে হেফাজতে নিলেও উত্তেজিত এক হাজার থেকে এক হাজার ২০০ মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুনঃ  তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার ভিত্তিতে র‌্যাব ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অন্যতম আসামি সাগরকেও গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।