নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ১:৩২। ১৭ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

মার্চ ২, ২০২৬ ১০:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামটির মালিকের নাম জুবায়ের হোসেন। তিনি বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্যসামগ্রীর পরিবেশক। তার গুদামে রাতে আগুন লেগে যায়। এ সময় মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামের ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসায়ী জুবায়ের হোসেন জানান, গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে তিনি দাবি করেছেন।

আরও পড়ুনঃ  বাড়তে পারে জ্বালানি তেলের দাম

তবে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ টাকা বলে তারা প্রতিবেদন করছেন।

আরও পড়ুনঃ  পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

তিনি জানান, আগুন লাগার পর বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়াও রাজশাহী সদর স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। রাতভর চেষ্টার পর আগুন নিভিয়ে সকাল সাড়ে ৮টায় তারা স্টেশনে ফেরেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।