নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১:১১। ১৮ জানুয়ারি, ২০২৬।

রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

ডিসেম্বর ১০, ২০২৫ ৯:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : বুধবার (১০ ডিসেম্বর) বিকালে রাজশাহী মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করে বিসিকের জেলা কার্যালয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান।

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এটি একটি শুধু মেলা প্রাঙ্গণ নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে উদ্যোক্তা, ক্রেতা এবং ভবিষ্যৎ উদ্যোক্তাদের একটি মিলন মেলা বসে। এই মেলা দশ দিনের হলেও এর মাধ্যমে জেলা প্রশাসন এবং বিসিকের সাথে উদ্যোক্তাদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা সারাবছর কাজে আসবে এবং উদ্যোক্তাদের কাজকে আরও সহজ করে দিবে।

আরও পড়ুনঃ  জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিকের আঞ্চলিক পরিচালক মো. শফিকুল ইসলাম, বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি মাসুদুর রহমান রিংকু, বিসিকের বিপণন বিভাগের বিপণন বিশ্লেষক রাকেশ রঞ্জন নাগ এবং নাসিব জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

আরও পড়ুনঃ  বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন মিলছে রামেক হাসপাতালে

বক্তাগণ বলেন, বিসিক দেশের ৬৪ জেলায় মেলা করে এই কারণে অনেক নতুন নতুন পণ্যের পরিচিতি বাড়ে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। এবছর মেলায় অনেক লোকসমাগম দেখা গিয়েছে। মেলায় ৪০ লাখ টাকার ঊর্ধ্বে পণ্য বিক্রি হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল আমরা আশা করছি সেই উদ্দেশ্য সফল হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৯

মেলায় মোট ৭০ টি স্টল অংশগ্রহণ করে এরমধ্যে প্রথম স্থান অর্জন করে সাজিয়া ন্যাচারাল কেয়ার, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলা টেরাকৌটা এবং তৃতীয় স্থান অর্জন করে জান্নাত ফ্রুটস।

অনুষ্ঠান শেষে বিজয়ী স্টলের স্বত্বাধিকারীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।