নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১০:২৪। ১২ ডিসেম্বর, ২০২৫।

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে আর্থিক জরিমানা

নভেম্বর ১১, ২০২৫ ৫:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মঙ্গলবার দুপুর সারে বারোটায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত নিউ খান ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘সরিষার তেল’ বাজারজাতকরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছিলো। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি অন্যের মোড়ক নকল করে ‘বিস্কুট’ এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘চানাচুর’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিলো।

আরও পড়ুনঃ  কপিল শর্মাকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার!

রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আরও পড়ুনঃ  ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।