নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ২০

জুলাই ২২, ২০২৫ ৪:১৬ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মোট ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৯ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: সেরাজুল ইসলাম ওরফে কালু (৫২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ঘোষমহল এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।