নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:০৩। ১০ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ১৪, ২০২৬ ৭:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। লংকা বাংলা ফাউন্ডেশনের একটি মানবিক উদ্যোগ হিসেবে শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি টি নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

লংকাবাংলা ফাইনান্স পিএলসি রাজশাহী শাখা কতৃর্ক আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো:আবদুল করিম শাহ্। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লঙ্কা বাংলাফাইনান্স রাজশাহী শাখার ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,যা কর্মসূচির গুরুত্ব ও সামাজিক সম্পৃক্ততাকে আরও অর্থবহ করে তোলে।

আরও পড়ুনঃ  ১১ দলের প্রার্থীদের মাঝে চাঁদাবাজ-মামলাবাজ নেই : ডা. শফিকুর রহমান

লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রতিষ্ঠানটির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহানুভূতির বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রয়াস চালানো হয়।

আরও পড়ুনঃ  তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই তরুণরা হবে স্বনির্ভর- আবুল কালাম আজাদ

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে লংকাবাংলা ফাউন্ডেশন সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করছে এবং একটি মানবিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করছে।

আরও পড়ুনঃ  আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই : জামায়াত আমির

লংকাবাংলা ফাউন্ডেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।