নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১:১২। ১৮ জানুয়ারি, ২০২৬।

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

ডিসেম্বর ১২, ২০২৫ ১:১১
Link Copied!

তথ্যবিবরণী : আগামী রবিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  পোস্টাল ব্যালট নিয়ে সিইসির কাছে উদ্বেগ জানাল বিএনপি

ওইদিন সকাল দশ’টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচি শুরু হবে। সকাল সাড়ে দশ’টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

সুবিধামতো সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে শহিদ বুদ্ধিজীবীদের বিদেহ আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।