নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৭:৪৩। ২৬ মে, ২০২৬।

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

জুন ৪, ২০২৫ ৫:২৯ 👁️ ১০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর সংবাদপত্রগুলো ৫ দিন বন্ধ থাকবে। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন ‘রাজশাহী এডিটরস ফোরাম’ এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ  আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

বুধবার রাজশাহী এডিটরস ফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ১০১ জনের হাতে ফিরল হারানো মোবাইল ফোন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সিদ্ধান্তের সাথে মিল রেখে এবারে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এডিটরস ফোরামের সিদ্ধান্ত অনুযায়ি, ৫ থেকে ৯ জুন সংবাদপত্রে ঈদের ছুটি থাকবে। এ কারণে ৬ থেকে ১০ জুন রাজশাহীর সংবাদপত্রগুলো প্রকাশিত হবে না।

আরও পড়ুনঃ  পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

তবে, এই সময়ে নিজস্ব ব্যবস্থাপনায় সংবাদপত্রগুলোর অনলাইন চালু থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।