নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৮:৩৭। ১০ জুন, ২০২৬।

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

মে ২০, ২০২৬ ৭:২৫ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বই উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ের কক্ষে বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. মো. মতিউর রহমান তাঁর রচিত “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” শীর্ষক গ্রন্থটি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-এর হাতে তুলে দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

এ সময় জেলা পরিষদের প্রশাসক লেখকের সাহিত্য, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে গবেষণাধর্মী লেখালেখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লেখক অধ্যাপক ড. মো. মতিউর রহমান নওগাঁ জেলার আত্রাই উপজেলার খড়সতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি এম.ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল উপযোগিতাবাদ ও চারুকলায় রবীন্দ্রনাথের প্রতিকৃতি।

আরও পড়ুনঃ  বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

তিনি দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ‘রবীন্দ্র জার্নাল’ ও ‘দ্রোহী জার্নাল’-এর প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত তাঁর তিন শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি একশত তেষট্টিটি গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য, দর্শন ও রবীন্দ্র গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।

আরও পড়ুনঃ  অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।