নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৮:৫৬। ১২ ডিসেম্বর, ২০২৫।

রাজশাহী সীমান্তে মাদকসহ মোটরসাইকেল আটক

ডিসেম্বর ২, ২০২৫ ৫:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত হতে মাদক বহনকারী মোটরসাইকেল, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার ২ ডিসেম্বর আনুমানিক রাত পৌনে দুইটায় ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মতিহার থানাধীন দাশবাড়ী নামক এলাকার মধ্য দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনার জন্য গমন করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা মোটরসাইকেল ফেলে রেখে রাতের অন্ধকারে দৌড়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থল হতে মালিকবিহীন মোটরসাইকেল-০১ টি (TVS Apache RTR), গাঁজা-১৫০ গ্রাম, ট্যাপেন্টাডল ট্যাবলেট-১৮ পিচ আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  রাজনৈতিক সহিংসতা নিয়ে তীব্র উদ্বেগ, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি

আটককৃত মাদকদ্রব্য এবং মোটর সাইকেল মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।