নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১:৪৭। ১৮ জানুয়ারি, ২০২৬।

রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

জানুয়ারি ১০, ২০২৬ ৪:০০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি মারফত নিশ্চিত করে।

শনিবার (১০ জানুয়ারি) আনুমানিক ৪:২০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখতে পায় যে, একজন মাদককারবারী রাতের ঘন কুয়াশার মধ্য দিয়ে একটি বস্তা মাথায় নিয়ে আম বাগানের দিকে আসছে। বিজিবি’র আভিযানিক দলের নিকট আসার পর বিজিবি কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে বস্তাটি ফেলে দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  নিরাপদ খাদ্য বিষয়ে পুঠিয়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পরবর্তীতে বিজিবি কর্তৃক উক্ত বস্তা হতে ২৮ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  তানোরে চিকিৎসার নামে প্রতারণা ! ক্লিনিকের ছড়াছড়ি

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।