নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:১৪। ১৯ মে, ২০২৬।

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

এপ্রিল ১৩, ২০২৬ ৫:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিনদিন পর এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ১৫৩ শিশু। এর আগে গেল তিনদিন হাম উপসর্গে কোন শিশু মারা যায়নি।

আরও পড়ুনঃ  পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস। তিনি জানান রোববার (১২ এপ্রিল) সকাল আটটা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল আটটার মধ্যে শিশুটি মারা যান।

আরও পড়ুনঃ  সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

এসময়ের মধ্যে আরও ৯ শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে আরও ১১ শিশু। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৫৫৯ জন।

আরও পড়ুনঃ  ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে - ভূমিমন্ত্রী

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাম উপসর্গে শিশু মৃত্যু কমেছে। গেল তিনদিনে কোন শিশুর মৃত্যু হয়নি এটা ভালো দিন। আমরা ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।