নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জুন ২৮, ২০২৬ ৪:০৮ 👁️ ৪৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

রবিবার দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন তারা। এ সময় রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিুমুখ করান এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

সাক্ষাৎকালে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, সাবেক সহ-সভাপতি আলী আহসান তুহিন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।