অনলাইন ডেস্ক : চলতি বছরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের বিদায়ে ভারতীয় দলে শূন্যতা তৈরি হবে এটা ধারণা সকলেরই। তবে কোহলি ও রোহিত না থাকায় ভারত খুব বেশি ভুগবে বলে মনে করেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। অস্ট্রেলিয়াকে অধিনায়ক হিসেবে দুই বিশ্বকাপ জেতা পন্টিং বলেন, ‘এটা সব সময়ই কঠিন ঔষধের মতো। টেস্ট ক্রিকেটে যারা এত দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে গেছে, সেসব ক্রিকেটারদের বদল খোঁজা। কিন্তু কোনো দেশ যদি তাদের শূন্যতা দ্রুত পূরণ করতে পারে, তাহলে সেটা ভারতই পারবে।' এর পেছনে যুক্তিও দিয়েছেন অজি ক্রিকেট কিংবদন্তি, 'তাদের দেশে প্রচুর প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। আমি প্রায় ১০ বছর ধরেই আইপিএলে দেখে আসছি, যে যশস্বী জসওয়ালের মতো ক্রিকেটাররা উঠে আসছে। আর তারা আন্তর্জাতিক...
Developed by BDITHOST