নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১:৫৫। ১৮ জানুয়ারি, ২০২৬।

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

ডিসেম্বর ১৬, ২০২৫ ২:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

আরও পড়ুনঃ  বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারীর যাতায়াত

তাঁরা আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরও পড়ুনঃ  জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম ফুল দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ২

পরে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী শ্রদ্ধা নিবেদন করেন।
সবশেষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।