নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৩:১৮। ১৭ এপ্রিল, ২০২৬।

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এপ্রিল ১৫, ২০২৬ ১১:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন।
দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত শিশুর মামা মুকসেদ আলী, সচেতন রাজশাহীবাসী রুবেল হোসেন এবং স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশেদুল ও তুহিনসহ পবার বিলধরমপুর এলাকাবাসী।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।