নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সরকার সবার সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব

জুন ১৭, ২০২৫ ১০:৫১ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  বরেন্দ্র কলেজর শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রেস সচিব বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি। তিনি বলেন, আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  বেসামরিক বিমান চলাচল খাতে মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে কর্মশালা উদ্বোধন

দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে কথা হয়েছে, তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে বলে আশ্বস্ত করেছে।’

আরও পড়ুনঃ  বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগের উত্তরে তিনি বলেন, সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গে সমান আচরণ করছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।