নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৫:৫৪। ১১ ফেব্রুয়ারি, ২০২৬।

সারাদেশে আবারও বৃষ্টির আভাস

জুলাই ১৩, ২০২৫ ১১:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক : সারাদেশে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপের প্রভাবে রোববার সকাল থেকেই কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুনঃ  ফরিদপুরের ভাঙ্গায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৯

শনিবার দেশের ২৮টি আবহাওয়া স্টেশনে বৃষ্টিপাত হয়নি। তবে রাতের দিকেই রাজধানীসহ কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানীতে ১৫ মিলিমিটারের মতো বৃষ্টি রেকর্ড করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারা আসনে নির্বাচনী আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আবার বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবণতা থাকবে, তবে তা একটানা নয়। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুনঃ  আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির

তবে এই বৃষ্টির মধ্যেও তাপমাত্রা খুব একটা কমছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। আফরোজা সুলতানা বলেন, ‘এ সময়কার বৃষ্টির বৈশিষ্ট্যই এমন– বৃষ্টি হলেও গরম কমে না।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।