নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:০৫। ১০ ফেব্রুয়ারি, ২০২৬।

সেলেনার বিয়ের কেক ভুল করে কেটে ফেলেন অভিনেতা, অতঃপর…

জানুয়ারি ২৪, ২০২৬ ১০:৪৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বিখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিয়ের অনুষ্ঠানে এক বিপত্তি ঘটিয়েছেন প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান মার্টিন শর্ট। অনুষ্ঠানের মূল কেকটি ভুলবশত আগেই কেটে প্রায় নষ্ট করে ফেলেছিলেন তিনি। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে অভিনেতা নিজেই এই মজার অভিজ্ঞতার কথা জানান।

গত ২১ জানুয়ারি ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে ৭৫ বছর বয়সী মার্টিন শর্ট জানান, গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কোর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মার্টিন জানান, অনুষ্ঠানে বসার জায়গার পাশেই একটি ছোট কেক রাখা ছিল। মার্টিন ভেবেছিলেন সেটি হয়তো শুধু অতিথিদের জন্য রাখা হয়েছে। তিনি তার সহকর্মীকে কেক খাওয়ার প্রস্তাব দিয়ে নিজের হাতে থাকা কাঁটাচামচ দিয়ে কেকটি কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে পাশে থাকা তার বন্ধুরা চিৎকার করে ওঠেন। তখনই মার্টিন বুঝতে পারেন, এটি কোনো সাধারণ ডেজার্ট নয়, বরং খোদ বর-কনের কাটার জন্য রাখা মূল বিয়ের কেক।

আরও পড়ুনঃ  রাজশাহী মেডিকেলের শয্যা ৩ হাজারে উন্নীত করা হবে: ডা. জাহাঙ্গীর

মার্টিন মজা করে বলেন, আমি হাতে থাকা কাঁটাচামচ দিয়ে কেকটির একপাশ কেটে অন্যপাশ কাটতেই আমার দলের সবাই চিৎকার করে ওঠে। আমি ওটা ঠিক করতে যাচ্ছিলাম, কিন্তু পরিস্থিতি এতে আরও ঘোলাটে হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  ধানের শীষের পক্ষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও শ্রমিক সংগঠনের গণসংযোগ 

পরে দক্ষ শেফদের ডেকে এনে কেকটি আগের মতো ঠিক করার কাজ করা হয়। অনুষ্ঠান চলাকালীন মার্টিন তার বন্ধুদের অনুরোধ করেছিলেন যেন সেলেনা এই বিষয়টি এখনই জানতে না পারেন। তবে মেরামত শেষে কেকটি আগের মতোই সুন্দর দেখাচ্ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।