নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ২:৩১। ৭ জুন, ২০২৬।

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুমকি ইরানের

মার্চ ২৩, ২০২৬ ৬:৪২ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো হামলা চালানো হলে হরমুজ প্রণালিকে ‘পুরোপুরি’ বন্ধ করে দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত প্রণালিটি পুনরায় চালু হবে না।

আরও পড়ুনঃ  তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

আইআরজিসি আরও জানায়, ইরানের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে পাল্টা হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকেও লক্ষ্যবস্তু করা হবে।

এছাড়া, মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোও সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছে। প্রণালিটি দিয়ে দৈনিক বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয় এবং জাহাজ চলাচল সীমিত হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ  বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

অন্যদিকে, প্রণালিটি সচল রাখতে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো সহায়তা চাইছে। তবে অনেক দেশ সরাসরি সামরিক হস্তক্ষেপে আগ্রহী নয়, যদিও কিছু ইউরোপীয় দেশ ও জাপান নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের জন্য পর্যবেক্ষণ ও সহায়তা প্রদানে আগ্রহ দেখিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।