অনলাইন ডেস্ক : সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ১৬ বছরের কিশোরীর বেলি ডান্সের ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, ওই অনবদ্য বেলি ডান্স দেখে মুগ্ধ পিগি চপস। যার ভিডিও শেয়ার করেছেন, সেই কিশোরীর নাম লাবণ্য দাস মানিকপুরী। ভিডিওতে লাবণ্যকে দেখা যায় বলিউডের ক্লাসিক গান ‘পিয়া তু আব তো আজা’-র তালে বেলি ডান্স করতে, মুখে স্নিগ্ধ হাসি। ভিডিওটি ছিল সাদাকালো টোনের, প্রায় এক মিনিটের কাছাকাছি তার দৈর্ঘ্য। ছত্তীসগড়ের বাসিন্দা লাবণ্য নিজের ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লাবণ্য লিখেছেন, ‘আরও প্র্যাকটিস করতে হবে।’ সেই সরল অথচ নিখুঁত পারফরম্যান্সই চোখে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি কোনও ক্যাপশন ছাড়াই ভিডিওটি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই খবর জানতে পেরে উপচে পড়েছে লাবণ্যর খুশি। তার কথায়, ‘আমি যেন স্বপ্ন দেখছি’। তারপর লাবণ্যর ভিডিওর কমেন্ট...
Developed by BDITHOST