অনলাইন ডেস্ক : নারী ফুটবল লিগে রাজশাহী স্টার প্রথম দুই ম্যাচই জিতেছে। দুই ম্যাচ জিতলেও জাতীয় দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমা গোল পাননি। আজ সানজিদার পুলিশ এফসির বিরুদ্ধে ঋতুপর্ণার রাজশাহী ৭-০ গোলে জয়লাভ করে। তারকা ফুটবলার ঋতুপর্ণা জোড়া গোল করেন। বাংলাদেশ নারী ফুটবল লিগে আজ পাঁচ ম্যাচ ছিল। সন্ধ্যা সাতটায় দিনের শেষ ম্যাচ ছিল পুলিশ ও রাজশাহী স্টারের মধ্যে। দুই দলেই জাতীয় দলের ফুটবলার থাকায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল। ৯ ও ১২ মিনিটে ঋতুপর্ণার জোড়া গোলে ২-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রাজশাহী। পরের অর্ধে রাজশাহী আরো ৫ গোল করে। নারী ফুটবলে লিগে আজ অন্য ম্যাচগুলোতে জয়লাভ করেছে ফরাশগঞ্জ, সদ্য পুষ্করণী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ভিডিপি। আজ ছিল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপি উমহেলা মারমার ৫ গোলে নাসরিনকে...
Developed by BDITHOST