নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৯:৫২। ১৬ জানুয়ারি, ২০২৬।

‘৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা’

জুন ৫, ২০২৫ ১১:২৮
Link Copied!

অনলাইন ডেস্ক : সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন।

রোববার (১ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংক ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি একথা বলেন।

আরও পড়ুনঃ  তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মাহবুব উদ্দিন বলেন, নির্বাচনের যত বেশি দেরি হবে ততো দেশের পরিস্থিতি নাজুক হয়ে যাবে। সেইসাথে, বেশি দেরি করলে এই সরকারের অধীনে নির্বাচন নাও হতে পারে এমন শঙ্কাও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর হকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ

এ সময়, অন্তবর্তীকালীন সরকার হাসিনার মতো ভোটবিহীন থাকতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে, সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান যেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন, সেই শেখ হাসিনাই বিএনপির সাথে প্রতারণা করেছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।