স্টাফ রিপোর্টার : অঞ্জন’স এর পৃষ্ঠপোষকতায়, এসএসপি স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অঞ্জনস ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ৮ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাত পয়েন্ট করে অর্জন করেন ২ জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ আনসার ও সোনারগাঁও ইউনির্ভাসিটির আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ তৃতীয় স্থান লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জন’স এর স্বত্বাধিকারী ও সিইও শাহিন আহমেদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য...
Developed by BDITHOST