স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চণ্ডিপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, লালপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচ যাত্রী বাঘার দিকে আসছিলেন। পথে চণ্ডিপুর বাজারের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা স্টিয়ারিংচালিত একটি ভুটভুটির (ইঞ্জিনচালিত যান) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ভুটভুটির চালক পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক শরিফ হোসেন (৪২) ও যাত্রী বিধান মিস্ত্রি (৪৫)। পরে আহতদের স্থানীয়রা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে রোকেয়া বেগম (৯০), তার ছেলে শাহজাহান আলী (৩৫) ও সীমা বেগমের (৫০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া...
Developed by BDITHOST