অনলাইন ডেস্ক : নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। বুয়ালেম খাউকি হেডে গোল দিয়ে ম্যাচ ১-১ সমতায় ফেরান। শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে বাজিমাত করেছে কাতার। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল এশিয়ার দেশটি। শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখল বা আক্রমণে কাতারকে চাপে রাখে সুইসরা। ১৩ মিনিটে তারা সুযোগ পায় গোল করার। ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।...
Developed by BDITHOST