অনলাইন ডেস্ক : বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার প্রেক্ষিতে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই প্রভাবশালী নির্মাতা। সম্প্রতি ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রচারণা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনন্যা পাণ্ডে যখন কথা বলছিলেন, তখন করণ জোহর আচমকা তার শরীরের পেছনের অংশে স্পর্শ করেন। আকস্মিক এই ঘটনায় অনন্যা কিছুটা চমকে উঠলেও পরক্ষণেই হাসিমুখে পরিস্থিতি সামলে নেন এবং পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দেন। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটি বড় অংশ করণের এই আচরণকে ‘অস্বস্তিকর’ ও ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন। করণের মতো একজন সিনিয়র ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় বলে দাবি করেছেন অনেকে। এর আগেও সামাজিকমাধ্যমে অনন্যাকে...
Developed by BDITHOST