স্টাফ রিপোর্টার : রাজশাহীতে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে প্রসূতি মহিলাদের নতুন দিগন্ত সংযোজিত হয়েছে। এখানে শারীরিক প্রস্তুতির পাশাপাশি গর্ভধারণ বিষয়ে নতুন ও সন্তান সম্ভাবা মায়েদের মানসিক প্রস্তুতি নিয়েও সচেতন করা হচ্ছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে অন্তঃসত্ত্বা মহিলাদের ‘মনো দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এমবিবিএস ডিএ এমসিপিএস সিনিয়র কন্সাল্টেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুজিত কুমার ভদ্র। প্রধান অতিথি ছিলেন সিএমএইচআর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন এমবিবিএস এমএস এফআইসিএস (আমেরিকা) বোন এন্ড জয়েন্ট স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জন (সিএমএইচআর) ডাঃ বি কে দাম। মোসা: সাইমা খাতুন বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মনোবিজ্ঞানী (সিএমএইচআর) বিপাশা ঘোষ। অনুষ্ঠানে মনোবিজ্ঞানী (সিএমএইচআর) বিপাশা ঘোষ বলেন, ‘সন্তান গ্রহণের আগে ও পরে উভয় মায়েদের শারীরিক ও মানসিক প্রস্তুতি নেয়া...
Developed by BDITHOST