স্টাফ রিপোর্টার : অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জেন্ডারভিত্তিক ও নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনসুর রহমান। তিনি বলেন, নারীদের ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব চাহিদা, অভিজ্ঞতা এবং উন্নয়ন-সংক্রান্ত প্রয়োজন নীতিনির্ধারণে যথাযথভাবে প্রতিফলিত করতে স্থানীয় পর্যায়ে মানসম্মত ও জেন্ডারভিত্তিক তথ্য উৎপাদন ও ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। সোমবার (১৩ জুলাই) রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত ‘এসডিজি স্থানীয়করণে জেন্ডার ডিসঅ্যাগ্রিগেটেড ডাটা জেনারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মনসুর রহমান বলেন, জাতীয় পরিসংখ্যান কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন জোরদার করা গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি আরও কার্যকরভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।...
Developed by BDITHOST