অনলাইন ডেস্ক : অবশেষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে নীলফামারীর টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আন্দোলনরত ১৫ শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠান প্রধানের ভুলে ফরম ফিলাপ না হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না এক শিক্ষার্থী। শনিবার (২৯ এপ্রিল) রাত ১১ টা ১০ মিনিটে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মেজবাহুল হক প্রমুখ। এর আগে পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত স্কুলের বারান্দায় অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টা দিকে নীলফামারী-রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনরত ১৫ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারার বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন...
Developed by BDITHOST