স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদার করার বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে রাজশাহী মহানগরীকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট, অপরাধ নিবারণ এবং ডিটেকশনে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ ও সহায়তা আহ্বান করেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অভিজ্ঞতা বর্তমান পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ...
Developed by BDITHOST