স্টাফ রির্পোর্টার: অবশেষে নিরুপায় হয়ে অবৈধভাবে পুকুর খনন, চাদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদকের বিস্তার প্রতিরোধসহ নানাবিধ অনিয়মের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলো চারঘাট উপজেলার সর্বসাধারণ। রোববার (২৫ ফেব্রƒয়ারি) বিকালে চারঘাট-বানেশ^র মহাসড়কের বিক্ষোভ মিছিলের পরে দুপাশে দাঁড়িয়ে মানব প্রচীরের মাধ্যমে সর্বসাধারণের ব্যানারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন উপজেলার শলুয়া ইউনিয়নবাসী। এতে কয়েকশো সাধারণ মানুষ ছাড়াও অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী। প্রতিবাদে অবৈধ পুকুর খনন বন্ধ, চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ অনিয়ম রোধে কয়েক দফা দাবি জানানো হয়। এসব অবৈধ কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসুচীর ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। পুকুর খনন মানববন্ধন থেকে জানানো হয়, চারঘাট উপজেলা একটি আম প্রধান এলাকা। এছাড়াও তিন ফসলির উর্বর জমি রয়েছে এ উপজেলায়। গত কয়েক বছর...
Developed by BDITHOST