স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) একজন সহকারী প্রকৌশলী ও তাঁর স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন। এই স সহকারী প্রকৌশলীর নাম শেখ কামরুজ্জামান (৪৭)। তাঁর স্ত্রীর নাম নিশাদ তামান্না (৩৯)। অবৈধ সম্পদ অর্জনের আলাদা আলাদা দুই মামলায় তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন। দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সহকারী প্রকৌশলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আলাদা আলাদা মামলা চলমান। নিজ নিজ মামলায় তারা অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিনে ছিলেন। তিনি আরও জানান, ইতোমধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করেছে দুদক। এরপর রোববার মামলা দুটির ধার্য্য তারিখ ছিল। এ দিন আসামিরা হাজিরা দিতে এলে আদালত...
Developed by BDITHOST