তথ্য বিবরণী : দেশের দক্ষিন-পূর্বাঞ্চলে সংঘটিত সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ প্রেরণ অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) ত্রাণের ৮ম ট্রাক ত্রাণ নিয়ে বন্যাদুর্গত এলাকায় পৌছে গেছে এবং ৯ম ট্রাকটি প্রেরণের প্রস্তুতি চলছে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, ইতোপূর্বে প্রেরিত প্রতিটি ট্রাকে ত্রাণ হিসেবে যাচ্ছে, ১২০০ থেকে ১৪০০ প্যাকেট শুকনো খাবার, ১৫০০ থেকে ২০০০ বোতল পানি, ঔষুধ ও পোশাক সামগ্রী। গত ২১ আগস্ট বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ দিতে রাজশাহীর বিভিন্ন সংগ্রহ বুথে জনতার ঢল নামে। বিভিন্ন মোড়ে মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ত্রাণ সংগ্রহ বুথ বসিয়ে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করেছেন। এমনকি ছোট শিশুরা তাদের...
Developed by BDITHOST