নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৩:২৯। ২৮ মার্চ, ২০২৬।

অভিনব কায়দায় ফেন্সিডিল বহন করার সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ২৬, ২০২৬ ৫:৫৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : অভিনব কায়দায় প্রাইভেটকারে করে মাদক বহন কালে রাজশাহী জেলার তানোর থানা এলাকা হতে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ২৬ মার্চ ১২.১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় প্রাইভেটকারে করে মাদক পরিবহনকালে রাজশাহী জেলার তানোর থানাধীন ৩নং পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামস্থ জনৈক প্রনব কুমার সাহা এর মেসার্স প্রাইম স্টোর (প্রশ্ন) এর ১০০ গজ পিছনে মুন্ডুমালা টু তানোরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে প্রাইভেটকার কে সন্দেহ করে থামার সংকেত দিয়ে থামালে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত প্রাইভেটকারে বহন করার সময় ১৪৬ বোতল ফেনসিডিল, ১টি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ ১২১০০ টাকা , ৪টি মোবাইল, ৭টি সিমসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হাসিবুল ইসলাম জনি (৪০), পিতা- মোঃ টিটু মেকার, সাং- সুন্দরপুর (বাগডাঙ্গা), থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, ২। মোঃ মনিরুল ইসলাম (২৫), পিতা- মোঃ ফজলুর রহমান, সাং- কানসাট বাহালাবাড়ী, ৩। মোঃ জায়েদ হাসান (২২), (প্রাইভেটকার ড্রাইভার), পিতা- মোঃ আশরাফুল হক, সাং- গুয়াবাড়ী চাঁনপুর, উভয় থানা- শিবগঞ্জ, সর্ব জেলা: চাঁপাইনবাবগঞ্জগণদের’কে গ্রেফতার করে । ধৃত আসামিগণদের কে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।

আরও পড়ুনঃ  নেপালের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, কে এই বালেন্দ্র শাহ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিগণদের কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে।

আরও পড়ুনঃ  ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে আজ

উক্ত গ্রেফতারকৃত আসামিগণদের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মামলা রুজু করা হয়েছে। বিশেষ দ্র্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।