স্টাফ রিপোর্টার : র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল রোববার (২২ মার্চ) বিকেল ৩:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধৃত ব্যক্তি নারায়ণগঞ্জ সদর থানার ঘোষের বাগের হান্নান মোল্লার ছেলে মামুন মোল্লা (৪০) এ সময় তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন, নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী মামুন জুতার ভিতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে হেরোইন বহন করছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরের দামকুড়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
