সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেন, ‘একটি প্রতিপাদ্য, একটি পোস্টার, একটি গান, একটি কবিতা’- মানুষকে জাগ্রত করে, মানবিক করে, দানবদের বিরুদ্ধে সোচ্চার করে। একেক সময় একেক ধরণের সংগীত ধারার জোয়ার থাকে। আমাদের মনে আছে, আইয়ুব বিরোধী আন্দোলনের সময় গণসংগীতের স্বর্ণালি যুগ ছিলো। সে সময় আমরা রাস্তায় রাস্তায় গণসংগীত করে মানুষকে জাগ্রত করেছি। সংগীত জাতীয়তাবাদের চেতনাকে জাগ্রত করে। সংগীত দিয়েই আমরা বিশ^কে দানবমুক্ত করতে চাই। মহান মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম, স্বাধিকার আন্দোলনসহ সকল সংগ্রাম ও দূর্যোগে মানবতার জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মীরা বড় ভূমিকা রেখেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতি চর্চার ভূমিকা গৌরবোজ্জ্বল। শুক্রবার (২১ জুন) বিকেলে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ যমুনা বিভাগ রাজশাহীর আয়োজনে বিশ^ সংগীত দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা...
Developed by BDITHOST