চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক দুর্বলতার কারণে ভারী কোনো কাজ করে সংসার চালানো তাঁর পক্ষে সম্ভব ছিল না। স্থানীয়দের সহায়তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে তিনি জীবিকা নির্বাহ করছিলেন। তবে ছয় মাস আগে হঠাৎ করে আবারও স্ট্রোক করলে তিনি বিছানাগত হয়ে পড়েন। দীর্ঘ সময় অটোরিকশা বন্ধ থাকায় ব্যাটারি নষ্ট হয়ে যায়। সম্প্রতি সাইফুল ইসলাম কিছুটা হাঁটতে পারলেও ব্যাটারি নষ্ট থাকায় অটোরিকশাটি আর চালানো সম্ভব হচ্ছিল না। ফলে উপার্জনের পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। নিজের চিকিৎসা, অসুস্থ সন্তানের ওষুধ এবং পরিবারের ভরণপোষণ নিয়ে চরম সংকটে পড়েন তিনি। এ অবস্থায় বিষয়টি জানতে পারেন চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি সাইফুল ইসলামের অটোরিকশার জন্য নতুন ব্যাটারি কিনতে সহযোগিতার উদ্যোগ...
Developed by BDITHOST