অনলাইন ডেস্ক : পাকিস্তান-ভারত ও শ্রীলংকাকে টপকে এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। অসিদের মাটিতে নিজেদের তৃতীয় টেস্টে জয়ের স্বাদ নিয়ে রেকর্ড গড়েছে টাইগাররা। ২০০৩ সালে প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজের দুই ম্যাচের টেস্ট হোয়াইওয়াশ হয়েছিল টাইগাররা। এরপর আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি বাংলাদেশ। অবশেষে ২৩ বছর পর অসিদের ডেরায় নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমে জয় তুলে নেয় টাইগাররা। ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে এই রেকর্ডের মালিক ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম টেস্টে এসে জয়ের দেখা পেয়েছিল তারা। এছাড়া ভারত ১২ টেস্টে ও শ্রীলংকা ১৫তম টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়েছিল। তবে সব মিলিয়ে যৌথভাবে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট...
Developed by BDITHOST