অনলাইন ডেস্ক : দিন দুয়েক আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরো একটি সফল আসর। আর পরের আসরের জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতি বছর আইপিএলের সময় এক বা একাধিক ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। আবার অত্যধিক গরমে সমস্যা হয় ক্রিকেটারদের। ফলে আইপিএল শুরুর সময় পরিবর্তনের কথা ভাবছে বোর্ড। ২০২৬ সালের আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ। ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আরও কয়েকটি ম্যাচে প্রভাব ফেলেছে বৃষ্টি। বাকি সময়ে গরমে সমস্যা হয়েছে ক্রিকেটারদের। বিশেষ করে দুপুরের খেলায় ক্রিকেটাররা চোটে পড়েছেন বেশি। গরমে গ্যালারিতে বসে খেলা দেখতে সমস্যা হয়েছে দর্শকদেরও। সবদিক বিবেচনায় আইপিএল শুরুর সময় পরিবর্তনের কথা ভাবছে বোর্ড। টুর্নামেন্ট আরও আগে শুরুর কথা ভাবছে তারা। ‘হিন্দুস্তান টাইমস’-কে বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া...
Developed by BDITHOST