নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:৩২। ২ মে, ২০২৬।

আইসিসির মাসসেরার তালিকায় মনোনয়ন পেলেন বাংলাদেশি ব্যাটার

ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:৪২
Link Copied!

অনলাইন ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সোবহানা মোস্তারি। সেটার স্বীকৃতি স্বরূপ এবার আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

নেপালে হওয়া সেই টুর্নামেন্টে সবমিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন সোবহানা। সেখানে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। সেই আসরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।

আরও পড়ুনঃ  মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

থাইল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা ও নয়টি চারে খেলেন ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে সোবহানা করেছিলেন ৪৭ রান। বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রাখেন তিনি।

আরও পড়ুনঃ  রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

নারী ক্রিকেটে সোবহানার পাশাপাশি সেরার লড়াইয়ে আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলকে বিশ্বকাপেও তুলেছেন লুইস। ৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলেও ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লুইস।

আরও পড়ুনঃ  নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নরিস। দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন ১৫ উইকেট। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। তাতেই মনোনয়ন পেলেন সেরার দৌড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।