স্টাফ রিপোর্টার : ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি), রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আই.এইচ.টির অডিটোরিয়ামে আয়োজিত এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন আই.এইচ.টি রাজশাহীর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মেজবা-উল-হাসান খান। সভার শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শিক্ষানগরী ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। এই অর্জনকে ধরে রাখতে এবং রাজশাহীকে আরও আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণ ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে...
Developed by BDITHOST