নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না; বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হতে পারে। তবে বিএনপির সব সদস্য যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে ইনশাআল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে।’ আজ সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। দীর্ঘ দেড় দশক পর এ সম্মেলন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শহরের বিভিন্ন সড়ক, মোড়, এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে সাজানো হয় সম্মেলনস্থল ও আশপাশের এলাকা। তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর আমি নেতাকর্মীদের সতর্ক করেছিলাম- প্রতিপক্ষ সরলেও...
Developed by BDITHOST